01923-772433

info@desherkhabor24.com

মুখ সামলান, নয়তো শরীর সামলাতে পারবেন না-খোকন তালুকদার

Save
Link Copied!
মুখ সামলান, নয়তো শরীর সামলাতে পারবেন না-খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নাবিদ্ধ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ সামলান নয়তো শরীর সামলাতে পারবেন না। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর নুতন আন্ডারচর আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,জুলাই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের, এমনও মা আছে যার দুটি সন্তান হারিয়েছেন তাদের কষ্ট অনেক,যারা গুম,খুন হয়েছে তাদের কষ্টও অনেক, এদেশের প্রতি তাদের ভালোবাসা আছে আমরা চাই এ সকল পরিবারের প্রতি আমাদেরও ভালোবাসা আছে আমরাও তাদের পাশে থাকতে চাই, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে চাই, ১৭ বছরে গুম,খুন হওয়া সকল পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই। 

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান,মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!