01923-772433

[email protected]

ঢাবি বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অলিন্দ চ্যাম্পিয়ন

Save
Link Copied!
ঢাবি বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অলিন্দ চ্যাম্পিয়ন

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী অলিন্দ আল আরীব চ্যাম্পিয়ন এবং বাংলা বিভাগের শিক্ষার্থী আহসান মন্ডল রানার্স-আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!