01923-772433

info@desherkhabor24.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

Save
Link Copied!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ৪ দিনব্যাপী রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ১২ জানুয়ারি ২০২৬ সোমবার অণুজীব বিজ্ঞান বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

এসময় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ূব অনুষ্ঠান সঞ্চালন করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৮৮ জন শিক্ষক ৩ টি গ্রুপে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে উন্নীত করতে জুনিয়র ও সিনিয়র সকল শিক্ষককে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।

 

           

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!