info@desherkhabor24.com

01923-772433

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আবহাওয়া দিবস পালিত

Save
Link Copied!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আবহাওয়া দিবস পালিত

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘বিশ্ব আবহাওয়া দিবস’ পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘আজকের পর্যবেক্ষণ, আগামীর সুরক্ষা’। এউপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ফটোগ্রাফি, বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা প্রভৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আজ ১৮ মে ২০২৬ সোমবার  ভূতত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. রবিউল আউয়ালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভুইয়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার দিবসের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। সাউথ এশিয়ান মিটিওরোলজিকাল অ্যাসোসিয়েশন (এসএএমএ)-এর সভাপতি অধ্যাপক ড. অজিত তেয়াগি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সোমেশ্বর দাস ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। হাইড্রো-ক্লাইমেট এন্ড ওশান সেন্টার (এইচসিও)-এর নির্বাহী পরিচালক ড. মোহন কুমার দাস ধন্যবাদ জ্ঞাপন করেন।  ৩য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও আল-নাইফ অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণের মতো বিভিন্ন মানবসৃষ্ট দূষণের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন অতিবৃষ্টি, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উন্নয়নকে টেকসই করতে পারলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা জনসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!