01923-772433

info@desherkhabor24.com

ঢাবি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু

Save
Link Copied!
ঢাবি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আজ ১২ এপ্রিল ২০২৬ রবিবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
এছাড়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা-সহ বিভিন্ন অনুষদের ডিন নিজ নিজ অনুষদভুক্ত বিভাগসমূহের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রেণিকক্ষ পরিদর্শনকালে তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশলাদি বিনিময় করেন। নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। জ্ঞান, প্রজ্ঞা ও মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন ভাষাগত ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। সাংগঠনিকসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্লাবসমূহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দক্ষ তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!