info@desherkhabor24.com

01923-772433

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

Save
Link Copied!
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আজ ১০ নভেম্বর ২০২৪ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^ ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন।  


প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নবীনরা মেধার ভিত্তিতে এই বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণ এবং শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ চর্চার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!