মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধি:
অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়নমূলক ও মানবকল্যাণমুখী সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১০ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ও ৭সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও প্রকাশ করা হয়েছে।
গত ৫ আগস্ট (বুধবার) সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়কের স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গঠনতন্ত্র অনুযায়ী গঠিত এই কমিটি নোটিশ প্রকাশের তারিখ হতে আগামী এক বছরের জন্য সংগঠনের যাবতীয় প্রশাসনিক, সামাজিক ও মানবকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবে। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি প্রফেসর জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন উপদেষ্টা, প্রফেসর আবুল হাসনাত (সবুজ),পরিচালক, কাউছার শেখ, সহ-সভাপতি প্রফেসর এ.বি.এম. গোলাম মোর্শেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান,কোষাধ্যক্ষ এস.এম জাহাঙ্গীর আলম তোতা,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল ইসলাম,তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন। রক্ত বিষয়ক সম্পাদক হৃদয় হাসান , শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন , নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সৈকত মুফতি আব্দুল মমিন , ত্রাণ ও সহায়তা বিষয়ক সম্পাদক ওবাইদুল্লাহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজু আহমেদ।
প্রতিষ্ঠালগ্ন (২০২২ ইং) থেকেই সংগঠনটি বগুড়া জেলার শেরপুর উপজেলা ও আশপাশের অঞ্চলে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, পরিবেশ রক্ষা ও দুঃস্থদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোঃ শরিফ হাসান নিরব এক বিশেষ সতর্কীকরণে বলেন নোটিশ প্রকাশের তারিখ হতে অনুমোদিত নতুন কেন্দ্রীয় কমিটিই সংগঠনের একমাত্র বৈধ ও দায়িত্বপ্রাপ্ত কমিটি। পূর্ববর্তী কোনো সদস্য বা পদাধিকারী ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কোনো আর্থিক, প্রশাসনিক বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব হবে। নবগঠিত কমিটি বা ফাউন্ডেশন এর কোনো দায় বহন করবে না।
সভা শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্য নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।