01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুরে ড্যাবের  সায়েন্টিফিক সেমিনার ও জুলাই' স্মরণ সভা

Save
Link Copied!
ফরিদপুরে ড্যাবের  সায়েন্টিফিক সেমিনার ও জুলাই' স্মরণ সভা

মাহবুব পিয়াল,ফরিদপুর:

ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ 'স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টারে' ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৩৬শে জুলাই স্মরণসভা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর সৌজন্যে 'ডেঙ্গু জ্বরের ব্যবস্থাপনা' (Management of Dengue Fever) বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড্যাব ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাঃ মো. মোস্তাফিজুর রহমান (শামীম)-এর সভাপতিত্বে এবং ডাঃ এ.এফ.এম.কামাল এর সঞ্চালনায় বুধবার (৫ আগস্ট) , রাত ৯ টায় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

'৩৬শে জুলাই এর শক্তি, প্রেরণার অঙ্গীকার, স্বাস্থ্যসেবায় আমাদের পথচলা'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডেঙ্গু রোগের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার। সেমিনারে  'কী-নোট স্পিকার' হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস  প্রিন্সিপালও হাসপাতালের মেডিসিন বিভাগের  বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খান মো. আরিফ।

তিনি ডেঙ্গু জ্বরের আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এর সঠিক ও সময়োপযোগী রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর উপস্থাপিত নির্দেশিকা ও স্লাইড অনুযায়ী, ডেঙ্গু রোগীর সঠিক রোগ নির্ণয়, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং রোগীর সমস্যাভেদে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে 'কর্পোরেট স্পিকার' হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্র্যান্ড এক্সিকিউটিভ রাফসান বিনতে আশরাফ।  সেমিনারে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত প্রায় দেড় শতাধিক ডাক্তার অংশগ্রহণ করেন। উপস্থিত চিকিৎসকগণের সাথে  ডেঙ্গু পরিস্থিতির বর্তমান রূপ ও চিকিৎসকদের করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

এর পর ঐতিহাসিক '৩৬ জুলাই  উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে স্মরণসভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, অধ্যাপক ডাঃ মো. মোস্তাফিজুর রহমান শামীম,ডাঃ তানসিভ জুবায়ের নাদিম ,ডাঃ আলী আকবর হালদার, ডাঃ মৃধা মোঃ শাহিনুজ্জামান, ডাঃ নুরুল ইসলাম রানা, ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাঃ এনামুল হক,ডাঃ সাকি খান, ডাঃ আল আমিন সারোয়ার, ডাঃ নিসাত চৌধুরী ও ডাঃ তানজিল আবির ।আলোচনা সভায় বক্তারা বিগত ১৭ বছর ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের অমানবিক ও নানামুখী নির্যাতনের চিত্র তুলে ধরেন। ড্যাব নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ কর্মজীবনে স্বৈরাচারী শাসনের কারণে পেশাগত ক্ষেত্রে তাঁরা চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। পরে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!