01923-772433

info@desherkhabor24.com

বাগাতিপাড়ায় আমবাগান থেকে ঝুলন্ত গৃহবধূ উদ্ধার

Save
Link Copied!
বাগাতিপাড়ায় আমবাগান থেকে ঝুলন্ত গৃহবধূ উদ্ধার

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় আঁখি খাতুন (৩০) নামের এক গৃহবধূকে বাড়ির পাশের আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আঁখি খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়ির প্রায় ২০০ গজ পশ্চিমে থাকা একটি আমবাগানে ছাগল খুঁজতে গিয়ে ছিল আঁখি খাতুনের শাশুড়ি আনজেরা বেগম ও জা মাসুদা বেগম। সেখানেই তাকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজশাহীর পুঁঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে পুঠিয়া রাজবাড়ী এলাকা থেকে মরদেহটি বাড়িতে ফিরিয়ে আনা হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!