01923-772433

info@desherkhabor24.com

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

Save
Link Copied!
মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) মাদারীপুর জেলা পুলিশ জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাহের চর শ্রীনদী এলাকার রবিউল মুন্সী (৩২), চর ঘুন্সী এলাকার মিন্টু হাওলাদার (৪৭) এবং পশ্চিম বাহাদুরপুর এলাকা থেকে সোহরাব চৌকিদার(৬০)কে গ্রেফতার করেছে। 

 পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচারে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং মানবপাচার, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!