01923-772433

info@desherkhabor24.com

হাতীবান্ধায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে মানববন্ধন

Save
Link Copied!
হাতীবান্ধায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে মানববন্ধন

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধায় চরম লোডশেডিং এবং প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভেলাগুড়ি বাজারে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর সাত্তারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকরা বলেন, সাধারণ গ্রাহকদের তোয়াক্কা না করে জোরপূর্বক প্রিপেইড মিটার বসানো হয়েছে। রিচার্জের সময় প্রতিবারই বিভিন্ন অযুহাতে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্রাতিরিক্ত বিল পরিশোধ করার পরও ২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।

সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত প্রিপেইড মিটার অপসারণ করে আগের পোস্টপেইড মিটার পুনর্বহালের দাবি জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে বাইপাস (ডাইরেক্ট) লাইন সংযোগ করে বিদ্যুৎ ব্যবহারসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ গ্রাহকরা।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!