01923-772433

info@desherkhabor24.com

নির্বাচনে প্রায় সাড়ে ৪ লক্ষ ভোটের লড়াইয়ে ৭ জন প্রার্থী

Save
Link Copied!
নির্বাচনে প্রায় সাড়ে ৪ লক্ষ ভোটের লড়াইয়ে ৭ জন প্রার্থী
মো. আনোয়ার হোসাইন জুয়েল,কিশোরগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত পোহালেই শুরু হবে ভোটের যোদ্ধ। সাড়াদেশে একযোগে চলবে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারগণ ছুটে চলবে ভোট কেন্দ্রে। ভোট প্রদান করবেন নিজ নিজ পছন্দের প্রার্থীদের।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ১৫১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ঈদের আমেজ বিরাজ করছে ভোটারদের মধ্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মোট ৪ লক্ষ ৪৬ হাজার ৬ শত ২৯ জন ভোটার রয়েছেন। তার মধ্যে করিমগঞ্জে ২ লক্ষ ৮৯ হাজার ৬১ ভোট ও তাড়াইলে ১ লক্ষ ৫৭ হাজার ৫ শত ৬৮টি ভোট।

দুই উপজেলায় প্রায় সাড়ে ৪ লক্ষ ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ৩ জন। তার মধ্যে ১ জন করিমগঞ্জের ও ২ জন তাড়াইলের। তাছাড়া করিমগঞ্জের ভোটারগণ ভোট প্রদান করার জন্য ১০০টি ভোট কেন্দ্র ও তাড়াইলের ভোটারগণ ভোট প্রদান করার জন্য ৫১ ভোট কেন্দ্র মোট ১৫১টি ভোট কেন্দ্র করা হয়েছে।

করিমগঞ্জে ২ লক্ষ ৮৯ হাজার ৬১ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ১শত ৬ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৯শত ৫৪ জন। অন্যদিকে তাড়াইলে ১ লক্ষ ৫৭ হাজার ৫ শত ৬৮টি ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৪ শত ২১ জন ও মহিলা ভোটার ৭৬ হাজার ১শত ৪৫ জন।

তাড়াইলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, সাধারণ ভোটারদের মধ্যে ঈদের মতো আমেজ বিরাজ করছে। কেউ কেউ বিএনপির ধানের শীষ, কেউ কেউ জামায়াতের দাড়িপাল্লা আবার কেউ কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার গুণগাণ করছেন। পিছিয়ে নেই ন্যাশনাল পিপলস পার্টির আম, গণতন্ত্রী পার্টির কবুতর, জাতীয় পার্টির লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার ভোটাররাও।

একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে বধ্যপরিকর হয়ে আছে তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার প্রশাসন। উৎসবমূখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেছেন নির্বাচনী প্রার্থীরা।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!