01923-772433

info@desherkhabor24.com

শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু খোকন তালুকদারের

Save
Link Copied!
শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু খোকন তালুকদারের

মাদারীপুর প্রতিনিধি:

জুলাই যোদ্ধা শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মাদারীপুর–৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এরপর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

গণসংযোগকালে তিনি খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান,  কৃষক দলের সদর উপজেলা শাখার সদস্য সচিব এস এম রোমান সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!