01923-772433

info@desherkhabor24.com

ঢাবি অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Save
Link Copied!
ঢাবি অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী  মো. হাসানুর জামান চ্যাম্পিয়ন হয়েছেন। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাঈম এবং গণিত বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম সৌরভ যৌথভাবে রানার্স-আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক আজ ১৮ এপ্রিল ২০২৬ শনিবার দুপুরে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
খেলা শেষে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!